নিরাপদ খাদ্য
কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে প্যাকেটে সতর্কবার্তার দাবি, স্মারকলিপি পেশ
জনস্বাস্থ্য রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় এক আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের ক্ষতিকর প্রভাব সম্পর্কিত স্পষ্ট স্বাস্থ্য সতর্কবাণী যুক্ত করার দাবি জানিয়েছেন বক্তারা। এ উপলক্ষে পরে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
নাচোলে নিরাপদ খাদ্য উৎপাদন ও রপ্তানিযোগ্য কৃষিপণ্য বৃদ্ধিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিরাপদ খাদ্য উৎপাদন, উত্তম কৃষি চর্চা (GAP) সম্প্রসারণ এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরায় নিরাপদ খাদ্য নিয়ে জন-সচেতনতা গড়তে কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প।